রাজশাহী

ধামইরহাটে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধামইরহাটে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর ধামইরহাটে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে "সুস্থ দেহ সুস্থ মন,জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন" এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় বানাম আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এর অংশগ্রহণে ফাইনাল ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

গত ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলাকালীন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৪ টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শেখ মোঃ আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: আ: রহমান, সেননগর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সোবাহান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিহা ইয়াসমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক লুৎফর রহমান, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ প্রমুখ।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস