রাজশাহী

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, এসআইয়ের মৃত্যু

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, এসআইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, এসআইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে । আজ সোমবার সকাল ১০টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রেজাউল ইসলাম নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে।

পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের হত্যা মামলার আসামি নাজমুল হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল হাসান দৌড় দেয়। পুলিশও তার পিছু পিছু দৌড় দেয়। একপর্যায়ে নাজমুল সরস্বতী নদীতে ঝাঁপ দিলে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাঁপ দেয়। দুজনের নদী পার হওয়ার চেষ্টা করলে এসআই রেজাউল নদীর পানিতে ডুবে যান। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

আসামি নাজমুল হাসান সাঁতরে নদী পার হয়েছে কিনা বা সেও নদীতে ডুবেছে কিনা তা নিশ্চিত হতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুর ইসলাম বাবু বলেন, ‘নদীতে ডুবে পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অভিযান চালিয়ে পুলিশের এসআই রেজাউলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আসামি নাজমুল হাসান সাঁতরে নদী পার হয়েছে না সেও নদীতে ডুবেছে তা নিশ্চিত হতে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু করবে।’

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গোলাম আম্বিয়া বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশের এসআই রেজাউলকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মণ্ডল বলেন, হত্যা ও ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। আসামি নাজমুল ইসলাম নদীতে ঝাঁপ দিলে পুলিশের এসআই রেজাউলও ঝাঁপ দেয়। নদীতে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে