রাজশাহী

বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত

বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত
ছবি: সংগৃহিত

বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। এর মধ্যে কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও অনেক জায়গায় ভারী বর্ষণও হয়েছে। এমন অবস্থা আজ সারারাত অব্যাহত থেকে আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনও বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে, সকালে প্রকাশিত ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টিস্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

স্থল নিম্নচাপের প্রভাবে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বৃষ্টির মাত্রা কিছুটা কমবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। ওই দিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। যার পরিমাণ ২২৩ মিলিমিটার। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের যশোর জেলায় ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ মিনিট আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৩ ঘন্টা আগে