রাজশাহী

ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন

ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন
ছবি: সংগৃহিত

ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ধামইরহাট টিএমএসএস কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ধামইরহাট টিএমএসএস শাখা কার্যালয়ে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইব্রাহিম হোসেন।

সংস্থার মেডিকেল এ্যাসিসটেন্ট মোসা. সাথী বেগমের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজিপুর জোনাল হেড মো. মাসুদ জাহেদী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কর্মসূচির ডিডি পিএইচই এন্ড এসপি মো. সাজ্জাদ হোসেন, সহকারি ডোমেইন প্রধান মো. ওয়াহিদুজ্জামান বাবুল, নজিপুর অঞ্চল প্রধান মো. আশরাফুল আলম, শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেন প্রমুখ। কর্মসূচি উদ্বোধন শেষে সংস্থার ২৬জন কে মাত্র ১০ টাকায় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে