রাজশাহী

স্বামী নেই, শেষ অবলম্বন ছেলেকে হারিয়ে মেরিনার কান্না আর থামছে না

স্বামী নেই, শেষ অবলম্বন ছেলেকে হারিয়ে মেরিনার কান্না আর থামছে না
ছবি: সংগৃহীত

স্বামী নেই, শেষ অবলম্বন ছেলেকে হারিয়ে মেরিনার কান্না আর থামছে না

মিনহাজুল ইসলামকে দুই বছরের রেখে প্রায় ১৫ বছর আগে স্ত্রী মেরিনা খাতুনের (৪০) সঙ্গে অভিমান করে প্রবাসে চলে যান আবু বক্কর সরদার (৫০)। এরপর তিনি আর দেশে ফেরেননি। সেই থেকে মেরিনা খাতুন বাবার বাড়ি থাকতেন। একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মাকে দেখাশোনার জন্য কিশোর মিনহাজ গার্মেন্টে চাকরি নেয়। গত ২০ জুলাই কারফিউ চলাকালে গাজীপুরে গুলিতে নিহত হয় মিনহাজ। সেই থেকে মেরিনার কান্না আর থামছে না। এখন স্বামী-সন্তানহারা তাঁর কী হবে!

মিনহাজুল ইসলামের (১৭) বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর রামশালা গ্রামে। গাজীপুরের বড়বাড়ীতে একটি পোশাক কারখানায় চাকরি করত সে। থাকত খালার বাসায়। গত কোরবানির ঈদের ছুটিতে মিনহাজ বাড়ি এসে অসুস্থ মাকে খালার বাসায় নিয়ে যায়। সেখানে তার মায়ের চিকিৎসা চলছিল। গত ২০ জুলাই কারফিউ চলাকালে বন্ধুদের আমন্ত্রণে বাসা থেকে নিচে নেমেছিল মিনহাজ। পাঁচ বন্ধু মিলে বাসার পাশের সড়কে সিঙ্গারা খাচ্ছিল। এ সময় পুলিশের গুলিতে মিনহাজসহ তিনজন নিহত হয়।

নিহত মিনহাজের খালু শাহ পরান বলেন, ‘মিনহাজ আমাদের সঙ্গে পাঁচতলায় থাকত। গত ২০ জুলাই দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সড়কে যায়। এ সময় কারফিউ চলছিল। এ সময় পুলিশ গুলি ছোড়ে। তার বাঁ কনুই ভেদ করে বাঁ পাঁজরে একটি গুলি লাগে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মিনহাজের চাচাতো ভাই মাহফুজ হোসেন বলেন, ‘আমার ভাই কোনো আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। সে গার্মেন্টসে চাকরি করত। ওই দিন রাস্তায় বের হওয়া মাত্র গুলিতে নিহত হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মিনহাজের চাচা মোতালেব হোসেন বলেন, ‘ছোটবেলায় মিনহাজের বাবা বিদেশে চলে গেলে তার মা বাবার বাড়িতে থাকতেন। তার মা অন্যত্র বিয়েও করেননি। একপর্যায়ে তিনি মানসিক রোগী হয়ে পড়েন। অসুস্থ মায়ের একমাত্র সন্তান মিনহাজের রোজগারের টাকায় তাঁর চিকিৎসা চলত। গত কোরবানির ঈদে মাকে উন্নত চিকিৎসা করানোর জন্য ঢাকায় তার খালার বাসায় নিয়ে গিয়েছিল। কোটা আন্দোলনের সময় কারফিউতে গুলিতে সে মারা যায়। এখন টাকার অভাবে তার মায়ের চিকিৎসা থেমে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘যেহেতু ঘটনাটি ঢাকায় ঘটেছে, তাই আমরা কিছু বলতে পারব না। আমাদের কেউ কিছু বলেওনি।’

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৩ ঘন্টা আগে