রাজশাহী

স্কুলছাত্রীর বিয়ে দেয়ার চেষ্টা; ৩ জনের কারাদণ্ড

স্কুলছাত্রীর বিয়ে দেয়ার চেষ্টা; ৩ জনের কারাদণ্ড
ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলায় ১৩ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করায় বরসহ তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর পবা উপজেলায় ১৩ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করায় বরসহ তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে, ছেলের বাবা ও মেয়ের খালুর ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেন। পরে ওই কিশোরীকে উপজেলার বায়ায় অবস্থিত মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোমে) পাঠানো হয়। গত শুক্রবার এ বিয়ের আয়োজন চলছিল উপজেলার বাগশৈল গ্রামে।

এলাকাবাসী জানায়, ১৩ বছরের ওই কিশোরীর সাথে ৩০ বছর বয়সি বাকপ্রতিবন্ধী আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। সে পবা উপজেলার বাগশৈল গ্রামের শুকুর উদ্দিনের পুত্র। সে এর আগে আরও দুটো বিয়ে করেন। এবার বসেছিলেন তৃতীয় বিয়ের পিঁড়িতে। মেয়ের বাবা নেই। খালু (পালক পিতা) এ বিয়ের আয়োজন করে। তার নাম জাফর আলী। তার বাড়িও একই গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবার ইউএনও সোহরাব হোসেন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ছেলের, ও ৮ ধারায় অভিভাবকদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার বিকালে ছেলে, ছেলের বাবা ও মেয়ের খালুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে