রাজশাহী

রাজশাহীতে ৮১ ভরি সোনাসহ পাচারকারী আটক

রাজশাহীতে ৮১ ভরি সোনাসহ পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ৮১ ভরি সোনাসহ পাচারকারী আটক

রাজশাহী নগরীর বশড়ী এলাকা থেকে ৯৩ লাখ টাকা মূল্যের ৮১ ভরি সোনার চারটি বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার দুপুরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ দেলোয়ার হোসেন নামের একজনকে আটক করে।

দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।

সোমবার রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, রোববার দুপুর পৌনে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারেন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে একদল পাচারকারী।
তারা এ স্বর্ণগুলো নগরীর গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের সড়ক দিয়ে পদ্মা নদী দিয়ে নৌকাযোগে সীমান্ত পথে ভারতে নিয়ে যাবেন। পরে অভিযান চালিয়ে ৮১ ভরি স্বর্ণসহ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় দেলোয়ারের অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে আটক দেলোয়ারকে সোপর্দ করে আরএমপির দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

২৯ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩১ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৩ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৫ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে