রাজশাহী

বিটিএস দল গড়তে পালাল মাদ্রাসার পাঁচ ছাত্রী, ১৮ ঘণ্টা পর উদ্ধার

বিটিএস দল গড়তে পালাল মাদ্রাসার পাঁচ ছাত্রী, ১৮ ঘণ্টা পর উদ্ধার
ছবি: সংগৃহীত

বিটিএস দল গড়তে পালাল মাদ্রাসার পাঁচ ছাত্রী, ১৮ ঘণ্টা পর উদ্ধার

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ বয় ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে দল গড়তে মাদ্রাসা থেকে ৫ শিক্ষার্থীর পালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গত শুক্রবার ভোরে জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসার আবাসিক থেকে ওই পাঁচ ছাত্রী পালায়।

এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার শিমু থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসায় বর্তমানে ৫৫ ছাত্রী পড়াশোনা করছে। ৫০ ছাত্রী মাদ্রাসার আবাসিকে থাকে।

বৃহস্পতিবার রাতে খাবার খাওয়া শেষে ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে ছাত্রীদের ফজরের নামাজ আদায়ের জন্য তত্ত্বাবধায়ক মঞ্জুয়ারা আবাসিকের দরজা খুলে দেন। এরপর মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়েসহ পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর ফিরে আসেনি। এরপর মাদ্রাসার কর্তৃপক্ষ অন্য চার শিক্ষার্থীর বাসায় খোঁজ নেয়, তারা কেউই বাসায় যায়নি।

নিখোঁজ পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনের বাক্সে একটি করে চিরকুট পাওয়া যায়।এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করে। এর একপর্যায়ে শুক্রবার রাতে বগুড়া বাস কাউন্টার থেকে তাদের আটক করে কালাই থানায় আনা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মাদ্রাসা পরিচালক ফিরোজ হোসেন বলেন, শুক্রবার ভোরে মাদ্রাসার আবাসিকের পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হয়েছিল। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়।

কালাই থানায় উপপরির্দশক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, মাদ্রাসার নিখোঁজ পাঁচ শিক্ষার্থী ছুটিতে নিজ বাড়িতে গেলে মোবাইলে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস এর গান শুনতো।

এতে তারা বিটিএসের গানে আসক্ত হয়ে পড়ে। তারা পরিকল্পনা করে মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে কাজ করবে এবং টাকা জোগাড় করে বিটিএস দল করেব। এ কারণে তারা মাদ্রাসা থেকে পালিয়েছিল।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৬ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৭ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে