রাজশাহী

ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁ জেলা প্রশাসক

ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁ জেলা প্রশাসক
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁ জেলা প্রশাসক

নওগাঁর ধামইরহাটে ১শত ৪০ জন শীতার্ত ও অসহায় মৎসজীবি, প্রতিবন্ধী, নাপিত, কুমার, কামার, মাহালী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা মৎস কর্মকর্তা আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। শেষে ধামইরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস