রাজশাহী

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ শহরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল দ্বিতীয় দিনের অভিযানে যমুনা থেকে তার মরদেহ উদ্ধার করে।

জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েলের ছেলে এবং সবুজ কানন স্কুলের নবম শ্রেণির ছাত্র। এবং অন্বেষন স্কাউট দলের সাবেক নেতা ।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়।

এরপর গতকাল (শুক্রবার) বিকেল থেকে ৫ সদস্যের ওই ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়।

তিনি আরও বলেন, এরপর শনিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টায় একই স্থানে পানির গভীরে ব্লকে আটকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার স্কুল ছুটি থাকায় বিকেলে জিহাদ তার বন্ধুদের নিয়ে যমুনার ক্রসবাঁধ-৩ সংলগ্ন এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে যমুনায় ডুবে যায় জিহাদ।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে