রাজশাহী

রাজশাহীতে ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি

রাজশাহীতে ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি

রাজশাহীতে কর্মসূচির ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি। দলের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের সব মসজিদে দোয়া এবং দোয়া শেষে মসজিদের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হয় ‘রাজশাহী মহানগর বিএনপি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে।

শুক্রবার কোনো মসজিদেই বিএনপির কর্মসূচি অনুযায়ী দোয়া হয়নি। কোথাও কোনো বিক্ষোভও হয়নি। যদিও এ কর্মসূচি ‘প্রতিহত করতে’ প্রস্তুত ছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যসব সহযোগী সংগঠন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীও। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাতে হোয়াটসঅ্যাপে কর্মসূচির কথা জানান মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আরিফুল শেখ বনি। তিনিই মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচির কথা সাংবাদিকদের জানান এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বৃহস্পতিবার রাতে বনির বার্তায় বলা হয়- কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া করা হবে। এরপর তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হবে।

তবে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা দাবি করেছেন, এটি মহানগর বিএনপির কর্মসূচি নয়।

তিনি বলেন, এটা কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি ছিল। বনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আবার সে সেটা গ্রুপ থেকে প্রত্যাহার করেছে।

এদিকে মসজিদে মসজিদে বিএনপির এমন কর্মসূচির কথা শুনে জুমার নামাজের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। নগরীর বিভিন্ন মসজিদের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছিলেন। এছাড়া সাহেববাজার বড় মসজিদের সামনে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা।

বিএনপির কর্মসূচি ‘প্রতিহত করতে’ প্রস্তুত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জুমার নামাজের আগে তারা নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এরপর তারা সাহেববাজার বড় মসজিদের সামনে যান। মসজিদে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন জুমার নামাজ আদায় করেন।

এরপর সেখানে বিএনপির কোনো কর্মসূচি না দেখে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। এ কর্মসূচিতে আসা নেতাকর্মীদের জন্য নগরীর দড়িখড়বোনা মোড়ে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির উদ্যোগে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরের পর দলীয় কার্যালয়ে তিন হাজার প্যাকেট বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে আওয়ামী লীগ-যুবলীগসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা বাড়ি ফেরেন।

নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, কর্মসূচির নামে কাউকে শহরে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এজন্য আমাদেরও কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি দেখে অন্য কেউ আসেনি।

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

১ ঘন্টা আগে