রাজশাহী

রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা
ছবি: সংগৃহিত

রাজশাহীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মেরিনা খাতুন (৩৫) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মেরিনা খাতুন ও তার নবজাতকরা বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়।

মেরিনা খাতুন নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী।

সদ্য জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মামা নয়ন বাবু জানান, মেরিনার আরও দুটি মেয়ে আছে। বড় মেয়ের বয়স ১৪, ছোটটির বয়স ১১ বছর। এবার তারা পরীক্ষা-নিরীক্ষার পর আগে থেকে তিনটি বাচ্চা হবে জানতেন। মঙ্গলবার প্রসব বেদনা উঠলে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। এরপর একে একে পাঁচটি ছেলে বাচ্চা বের করা হয়।

রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকেয়া খাতুন জানান, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির ওজন এক কেজি ৩০০ গ্রাম করে, বাকি দুটির এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে