রাজশাহী

হাসপাতাল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

হাসপাতাল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

নাটোরের লালপুরে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা তিনখুঁটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের আয়া ও উধনপাড়া গ্রামের মাহাবুব আলম বিজনের স্ত্রী মোছা. রুবিনা খাতুন (৩০) ও তাঁর মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়া (৪)।

আহতরা হলেন—নিহতের স্বামী মাহাবুব আলম বিজন ও ভ্যানচালক পাইকপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে সাজু (৩২)। বাকিরা হলেন—বাঘার আলাইপুর গ্রামের হাসেম (৬৫), হাসেমের ছেলে ছেলে ইউসুফ (৩৫) ও কাসেমের ছেলে সজিব (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা তিনখুঁটি নামক স্থানে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালগামী একটি মাইক্রোবাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজন আহত হলে তাঁদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাইক্রোবাসটি সামনে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এই অটোরিকশায় উধনপাড়া গ্রামের মাহাবুব আলম বিজন, তাঁর স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও তাঁদের মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়ার চিকিৎসা করে রাজশাহীর বাঘা বাড়িতে আসছিলেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মাহাবুব আলম বিজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যানচালক সাজুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আসাদুজ্জামান বলেন, বাঘার আলাইপুর গ্রামের হাসেম, ইউসুফ ও সজিব নামে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হায়দার আলী বলেন, মাহাবুব আলম বিজন পোলট্রির ব্যবসা করেন। তাঁর বড় মেয়ে বৃষ্টির বয়স ১২ বছর।

উধনপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, নিহত মোছা. রুবিনা খাতুন তাঁর বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক কৌশলে পালিয়ে গেলেও মাইক্রোটি লালপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের দেবর মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সংঘর্ষ ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ পিএম

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

সারাদেশ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

রাজশাহী

শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ২:০১ পিএম

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

রাজশাহী

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ২:৩০ পিএম

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১০ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৬ ঘন্টা আগে