রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই মো. টিটো।

নিহত আব্দুল মতিন হরিনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ফতেপুর গ্রামের আলহাজ আব্দুল হান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৫ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১০ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৪ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩০ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৪ মিনিট আগে