রাজশাহী

রাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স আনা হলো গণনার জন্য

রাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স আনা হলো গণনার জন্য
- ছবি - ইন্টারনেট

রাকসু নির্বাচন: কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স আনা হলো গণনার জন্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি কেন্দ্রের ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়েছে গণনার জন্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ব্যালট বাক্স পরিবহনের সময় পুলিশের পাশাপাশি র‍্যাব, সিআরটি, বিএনসিসি ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্র থেকে তারা নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট বাক্সগুলো ভোট গণনাকেন্দ্রে পৌঁছে দেন। পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই। এছাড়াও জায়ান্ট স্ক্রিনে ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হয়েছে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলের ভোট গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।