রাজশাহী

রোগীকে যৌন হয়রানি: পাবনায় চিকিৎসকসহ ২ জন কারাগারে

রোগীকে যৌন হয়রানি: পাবনায় চিকিৎসকসহ ২ জন কারাগারে
ছবি: সংগৃহীত

রোগীকে যৌন হয়রানি: পাবনায় চিকিৎসকসহ ২ জন কারাগারে

রোগীকে যৌন হয়রানির অভিযোগে পাবনায় ডায়াগনস্টিকের মালিক ও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কামাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–পৌর সদরের শালগাড়িয়া থানাপাড়া মহল্লার ডা. শোভন সরকার (২৮) ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক শালগাড়িয়া ইংলিশ রোড মহল্লার জীবন আলী (৩০)।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জুলফিকার হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। এ সময় তাদের জামিন আবেদন করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

এর আগে শনিবার পাবনা সদর থানা এলাকার নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ভুক্তভোগী (২২) তার স্বামীর সঙ্গে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার জন্য যান। পরে তাকে নির্ধারিত কক্ষে নিয়ে এক নারী সহকারী প্রস্তুত করেন। এ সময় কৌশলে নারী সহকারীকে বাইরে পাঠিয়ে চিকিৎসক শোভন সরকার রোগীর সঙ্গে যৌন উত্তেজনা মূলক কথাবার্তা বলেন।

রোগীকে যৌন হয়রানির অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক মালিক আটকরোগীকে যৌন হয়রানির অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক মালিক আটক সঙ্গে সঙ্গে রোগী বাইরে এসে বিষয়টি তার স্বামীকে জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন ক্লিনিক মালিক জীবন ও তার লোকজন। পরে ভুক্তভোগী থানা–পুলিশের আশ্রয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে ক্লিনিক থেকে আটক করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

মিছিল পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

রাজনীতি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

পাবনা ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

রাজশাহী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ পিএম

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

হত্যা পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রাজনীতি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৬ পিএম

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

আতঙ্কে যাত্রীরা রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৬ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে