রাজশাহী

ধামইরহাটে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধামইরহাটে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামইরহাটে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকের সিদ্ধান্ত উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।

একই সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা গ্রাম আদালত কো-অডিনেটর ধীমান দেবনাথ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামজনম রবিদাস পূজা মন্ডপের সুবিধা -অসুবিধার বিষয়গুলি উত্থাপন করেন।

এবং ধর্মীয় বিষয় মাথায় রেখে নামাজের সময় শব্দযন্ত্র সীমিত রাখা এবং স্বেচ্ছাসেবকের মাধ্যমে নির্বিঘ্ন পূজা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকল মন্ডপ কমিটির প্রধান ও সাধারণের প্রতি অনুরোধ জানান। আইনশংখলা সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান নবাগত ওসি রাইসুল ইসলাম।

এছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপন বিষয়ে প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান করেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান,পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, আনসার ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এম এ মালেক, অরিন্দম মাহমুদ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সুশৃংখলভাবে দশমির দিন সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম সমাপ্ত করার জন্য প্রত্যেক মন্ডপ কমিটি কর্তাদের প্রতি অনুরোধ জানান।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

৪১ মিনিট আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

১ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১২ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১২ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে