দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন।

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। পবা (রাজশাহী) হতে মেসবাহউল আলম দিনার

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। ার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় অর্থভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও অর্থনীতির চাকা সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন অন্যতম প্রধান লক্ষ্য।

রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান, হরিপুর ও দামকুড়া ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগও তৈরি করতে হবে।

চাহিদাভিত্তিক ও জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে হবে, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কৃষি, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

পবা উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, হরিপুরে আজিজুলের দোকান থেকে আজিজ মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, আনারুলের বাড়ি থেকে হাসিনুর পর্যন্ত ৫০০ মিটার এবং দামকুড়া ইউনিয়নের মুরারীপুর কবরস্থান থেকে আদিয়াপুকুর পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।