বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা শাখার উদ্যোগে ‘রুকন শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের শপথ, সাংগঠনিক দায়িত্ব, আখিরাতের জবাবদিহি, সামাজিক কার্যক্রম ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের শপথ, সাংগঠনিক দায়িত্ব, আখিরাতের জবাবদিহি, সামাজিক কার্যক্রম ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।ুক্রবার (২৮ আগস্ট) নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের শপথ, সাংগঠনিক দায়িত্ব, আখিরাতের জবাবদিহি, সামাজিক কার্যক্রম ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে ‘শপথের আলোকে রুকনিয়াত’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, রুকনিয়াতের মূল লক্ষ্য হলো প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি শপথের প্রতি অবিচল থেকে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রুকনদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষাশিবিরে ‘আখিরাতের জবাবদিহি’ বিষয়ে দারসুল কোরআন পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া ‘সমাজ পরিবর্তনে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও পদ্ধতি’ বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও রাজশাহী মহানগর জামায়াতের মানবসম্পদ সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন। ‘আনুগত্য-শৃঙ্খলা’ বিষয়ে আলোচনা করেন মহানগরীর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি অধ্যাপক এ.কে.এম. সারওয়ার জাহান প্রিন্স।

শিক্ষাশিবিরে ‘বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতা ও প্রতিকার’ বিষয়ে গ্রুপ ডিসকাশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেন রাজপাড়া থানা শাখার সেক্রেটারি মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি। সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান।

শিক্ষাশিবির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রাজপাড়া থানা সাংগঠনিক সেক্রেটারি শরীফ আল মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি ডা. আলমগীর মুর্শেদ এবং পাঠাগার ও প্রকাশনা সেক্রেটারি আবু আব্বাস।