রাজশাহী প্রতিনিধি:
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
দায়িত্ব পালনে কর্মনিষ্ঠা, সাহসিকতা, দক্ষতা, জনসেবা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক পেয়েছেন বলে জানিয়েছে আরএমপি।
পিপিএম-সেবা পদক অর্জনে আরএমপি পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পুলিশ কমিশনারের এ অর্জনকে তাঁর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে আরএমপির কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় তাঁরা পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।





