রাজশাহী

রাজশাহীতে পর্যটনমন্ত্রী

'সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী'

'সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী'
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী : পর্যটনমন্ত্রী

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তারা স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা বাংলাদেশের ভালো চায় না। তারা এই দেশের স্বাধীনতাবিরোধী।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। আমি আশা করি এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের লোকজন এই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করবে।

তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর করা যায় কি না, বিদেশ থেকে ফ্লাইট আসবে তারও ব্যবস্থার জন্য চিন্তা ভাবনা আমার করছি। সেক্ষেত্রে এখান থেকে কার্গো নামবে। সরাসরি আম চলে যাবে। আমরা এখন ৫৫টি দেশে আম রপ্তানি করছি। সরাসরি আম অন্যান্য দেশে চলে যাবে।

মন্ত্রী বলেন, আমরা রাজশাহীর একটি চরে পর্যটক নগরী তৈরি করব। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে একটি আধুনিক রিসোর্ট নির্মাণ করব।

অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জ ডিআইজি অনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ।

বাংলাদেশ ফেস্টিভ্যালে এবার মোট ৬৭টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঐতিহ্যবিষয়ক জিনিসও বিক্রি করা হচ্ছে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৫ ঘন্টা আগে