রাজশাহী

রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪

রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪

শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঘিরে রাজশাহীতে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার দুপুর ২টার দিক নগরীর মহিষবাথান এলাকায় ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন নামে তিন শিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আটকের সময় বিইউপি শিক্ষার্থী শাওন সাংবাদিকদের কাছে দাবি করেন, আমরা পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম। আমাদের কাছে কিছুই ছিল না।

তবে পুলিশ জানিয়েছে, তাদের টহল গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এরপর তারা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকজনকে আটক করে।

এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় ৫ রাউন্ড ফাঁকা গুলি। এরপর ঘটনাস্থল থেকে আমরা ৫ শিক্ষার্থীকে থানায় নিয়েছি। ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বুধবারও রাজপথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন নগরীজুড়ে বাড়ানো হয় প্রশাসনের টহল। বিশেষভাবে দুপুরের পর থেকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে