রাজশাহী

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪
প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে তীরে এসেছেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর চারজন পানিতে ডুবে নিখোঁজ হন।

তিনি জানান, সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৩ মিনিট আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৮ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে