রাজশাহী

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
ছবি: সংগৃহীত

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি দুই কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এর আগে ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকের লোকসানের পরিমাণ ২২৪ কোটি ১৫ লাখ টাকা। পরের অর্থবছরেই ঘুরে দাঁড়ায় ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার রাকাবের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। প্রতিষ্ঠার ৩৭ বছর পর লোকসানের ধকল কাটিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক হিসাব সমাপনীতে নিট মুনাফাসহ আর্থিক সূচকে ধনাত্মক অগ্রগতি অর্জন করেছে ব্যাংকটি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের দেওয়া সব লক্ষ্যমাত্রাও শতভাগ অর্জিত হয়েছে।

আরও বলা হয়, রাকাবকে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই শ্রেণিকৃত ঋণ আদায়কে গুরুত্ব দিয়ে ব্যাংক ব্যবস্থাপনা সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করেন। তাই লোকসানি শাখা গত বছরের ৬০টি থেকে ৪৮টি হ্রাস পেয়ে এ বছর ১২ টিতে নেমে আসে। আমানত স্থিতি আগের বছরের ৬ হাজার ৭৭৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১৮০ কোটি টাকায় ও ঋণ স্থিতি ৭ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৮৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

একই সঙ্গে শ্রেণিকৃত ঋণ স্থিতি ১ হাজার ৪৩০ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে ১ হাজার ২৪২ কোটি টাকায় এবং শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবাসমূহ স্বল্প খরচে দ্রুততার সঙ্গে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ফলে নন-ফান্ডেড আয়ও বৃদ্ধি পেয়েছে।

রাকাব গ্রাহকেরা এখন ঘরে বসে ব্যাংক হিসাব খোলা, মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার, নেসকো, ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিল দেওয়া, মোবাইল অপারেটর রিচার্জ, আরটিজিএস, কিউআর কোডের মাধ্যমে চেক ব্যতীত টাকা উত্তোলন, বিইএফটিএনসহ আধুনিক সব ব্যাংকিং সেবা পাচ্ছেন। ফলে রাকাবের ব্যবসায়িক পরিধি প্রসারিত হচ্ছে।

১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) তৎকালীন রাজশাহী বিভাগের শাখাগুলো নিয়ে গঠন করা হয় রাকাব। বর্তমানে এটির বিস্তৃতি রাজশাহী ও রংপুর বিভাগে। সম্প্রতি বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত করার প্রক্রিয়া শুরু হলে এর বিরোধিতা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৬ ঘন্টা আগে