রাজশাহী

রাজশাহীতে নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ মরদেহ উদ্ধার

রাজশাহীতে নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ মরদেহ উদ্ধার
ছবি: ফাইল

রাজশাহীতে নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে চর মাজার দিয়ার এলাকায় নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— স্থানীয় এনামুলের ছেলে মো. রাজু, এন্তাজুলের ছেলে মো. সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে মো. ফারুক। নিহত চারজন চরমাঝার দিয়ার এলাকার বাসিন্দা।

ইউপি সদস্য বলেন, সোমবার রাতে নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। রাত ১০টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ ভোরে অপর দুইজনের মরদেহ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশ চরের অংশে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে ওপরে আনা হয়েছে।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ যাত্রী কাজ করে বাড়ি ফিরছিলেন। পথে চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও চারজন নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে