রাজশাহী

বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ছবি: সংগৃহীত

বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক আনভীর সোবহানসহ ৪৬ জনের নাম উল্লেখ করে ১৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা (নং-৬২০সি/২৪ শিব:) করেন। বিচারক সুকান্ত সাহা আবেদনটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ওসিকে মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, শুক্রবার সকালে আদালতের আদেশ হাতে পেয়েছি; এখন রেকর্ড করে আসামিদের গ্রেফতারের অভিযান শুরু হবে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও বিডিআর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অ্যাডিশনাল ডিআইজি আবদুল কাহার আকন্দকে। অন্যতম আসামিরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশিদ।

সাবেক ডিআইজি মিজানুর রহমান, ৭১ টিভির সাবেক বার্তা সম্পাদক শাকিল আহম্মেদ, সাবেক সাব-রেজিস্ট্রার শাহ আলম, তার স্ত্রী সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ বিপুল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, রাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি জিন্নাত আলী মাতব্বর প্রমুখ। অন্য আসামিরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের একদফা কর্মসূচি পালনের লক্ষ্যে গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা সদরের নাগর বন্দরে ছাত্র-জনতার মিছিল বের হয়। এ সময় ১-৮ নং আসামির হুকুম ও পরামর্শে সাবেক সাব-রেজিস্ট্রার শাহ আলম ও তার স্ত্রী বিউটি বেগমের নেতৃত্বে আসামিরা হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার ওপর হামলা করেন।

এ সময় তারা ককটেল হামলার পাশাপাশি গুলিবর্ষণ করেন। একপর্যায়ে আসামি শাহ নেওয়াজ বিপুল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করলে মুসফিকুর রহমানসহ অনেকে গুলিবিদ্ধ হন। পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত আসামিরাও হামলায় অংশ নেন। রক্তাক্ত মুসফিকুর রহমানকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

বগুড়ায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

বগুড়ায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

রাজশাহী

রোববার, ২৮ জুলাই ২০২৪, ১০:৪৭ এএম

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৪ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে