রাজশাহী

রাজশাহীর বাঘায় দুই মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩৪৫

রাজশাহীর বাঘায় দুই মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩৪৫
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় দুই মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩৪৫

রাজশাহীর বাঘায় ১৬৫ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা হয়েছে। এগুলোতে আরও ১২০-১৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং ছাত্রদলের কর্মী জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু সিদ্দিক এ সব তথ্য নিশ্চিত করেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের দায়ের করা মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে ছিলেন সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। সেখান থেকে হত্যার উদ্দেশ্যে চোখমুখ বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তুলে নিয়ে যান তাঁকে। তারপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করে। পরদিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করে। এতে পায়ের তিনটি নখ উপড়ে যায়। এক সপ্তাহ নারকীয় অত্যাচারের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।

অপর মামলার বাদী ছাত্রদল কর্মী জাহিদ হাসানের মামলার বিবরণে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে গত ২৫ আগস্ট বেলা ১১টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু সিদ্দিক বলেন, পৃথক দুটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে