রাজশাহী

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিকশাচালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে মো. নাসিম (৩০)।

এ ঘটনায় আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৯ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে