রাজশাহী

বগুড়ায় নিখোঁজ একই পরিবারের সাত সদস্য রাঙামাটি থেকে উদ্ধার

বগুড়ায় নিখোঁজ একই পরিবারের সাত সদস্য রাঙামাটি থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিখোঁজ একই পরিবারের সাত সদস্য রাঙামাটি থেকে উদ্ধার

বগুড়া শহরের নারুলী এলাকা থেকে রহস্যজনকভাবে একই পরিবারের নিখোঁজ সাতজনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৮ জুলাই) রাঙামাটি সদরের চেয়ারম্যান পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। পিবিআইয়ের দাবি, কেউ তাদের অপহরণ করেনি। দারিদ্রতার কারণে নিয়মিত পারিবারিক কলহ থেকে বাঁচতে রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্য নিরুদ্দেশ হন তারা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বগুড়ার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জাহিদ হোসেন মন্ডল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লালমনিরহাটের খোঁচাবাড়ি এলাকার আব্দুর রহমান প্রায় ১০ বছর ধরে বগুড়ার নারুলীতে ভাড়া বাড়িতে থাকেন। তার সঙ্গে স্ত্রী ফাতেমা বেগম, ছেলে বিক্রম আলী, ছোট মেয়ে রুমি, বড় মেয়ে রুনা, রুনার স্বামী জীবন, যমজ নাতী হাসান-হোসেন ও নাতনী বৃষ্টি খাতুন একসঙ্গে থাকতেন।

কিন্তু সংসারে আয়-রোজগার না থাকায় নিয়মিত কলহে লিপ্ত হতেন তারা। এ কারণে রোজগারের আশায় গত ৩ জুলাই ফাতেমা তার স্বামী ও জামাইকে কিছু না জানিয়েই পরিবারের সব সদস্যদের নিয়ে রাঙামাটি জেলার বুড়িরহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। ফাতেমা এর আগেও অনেকবার গিয়েছিলেন বলে সেখানকার পথঘাট পরিচিত ছিল তার। কিন্তু পারিবারিক কলহের কারণে তারা কোথায় গেছেন সেটি স্বামী ও জামাইয়ের কাছে গোপন রাখেন।

ইন্সপেক্টর জাহিদ আরও জানান, বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও পরিবারের সদস্যদের সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় জিডি করেন আব্দুর রহমান। পরে পিবিআই জিডির সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করলে রাঙামাটিতে তাদের সন্ধান পান।

উদ্ধার হওয়ার পর ফাতেমা জানান, তাদের বাড়ি লালমনিরহাটে হলেও বগুড়া শহরের নারুলীতে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী আব্দুর রহমান কখনো বগুড়া শহরে আবার কখনো লালমনিরহাটে থাকতেন।

 

ফাতেমা নারুলী পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করতেন। তার বড় মেয়ের জামাই জীবন মিয়াও তাদের সঙ্গে থেকে পুরোনো ফ্রিজ বেচাকেনার কাজ করতেন। তার স্বামী ও জামাই তাকে টাকার জন্য সব সময় চাপ দিতেন এবং মানসিক নির্যাতন করতেন। এ কারণে তারা নিজের আয়ে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা করে পালিয়ে রাঙামাটিতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানেই কাজের সন্ধান করতে থাকেন তারা।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে