রাজশাহী

সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক

সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক
ছবি: সংগৃহিত

সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক

হবিগঞ্জের মাধবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্ত ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস-এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।আটকরা সবাই বাংলাদেশী। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান।

আটকরা হলেন - চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (৩০), রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), তোষার আলী (১৭)।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

২ ঘন্টা আগে