শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। তিনি বলেন, শিশুরা আল্লাহর দেওয়া আমানত। তাদের প্রতি নির্যাতন, অবহেলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় নেতাদের মসজিদ, মন্দির ও গির্জার মাধ্যমে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় শিশুদের নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম, যৌন হয়রানি ও অন্যান্য ঝুঁকি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।