রাজশাহী

পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহিত

পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়ায় মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির আলী (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ৩ টার সময় পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে ঈদগাহ ময়দানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাসির উদ্দিন ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। তিনি মোটরসাইকেলে করে দোকানে আসার সময় ধোকড়াকড়াকুল বাজারে যাচ্ছিলেন। এসময় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে মোটরসাইকেল কে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপার সহ ধোকড়াকুল বাজারে এসে আটক করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করেছে। নাসিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩২ মিনিট আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৮ ঘন্টা আগে