রাজশাহী

রাজশাহীতে শান্তকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের পোস্টার, ছবি ভাইরাল

রাজশাহীতে শান্তকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের পোস্টার, ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শান্তকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের পোস্টার, ছবি ভাইরাল

জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে রাজশাহী মহানগর ছাত্রলীগের অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন স্থানে লাগানো প্যানা পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল প্যানা পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি-২০ (তিন ফরম্যাট) এ রাজশাহীর কৃতি সন্তান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পোস্টারে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছবিটি বড় করে দেওয়া হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ, জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের ছবি রয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি রাজশাহীর সন্তান নাজমুল হোসেন শান্ত জাতীয় ক্রিকেট দলের তিন ফরমেটে অধিনায়ক হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এতে আমরা খুশি হয়ে আমাদের জায়গা থেকে শুভেচ্ছা জানিয়েছি। তখন মহানগর ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা নগরীর অন্তত ১০টি স্থানে শান্তর শুভেচ্ছা সংক্রান্ত প্যানা পোস্টার দেই। মূলত তাকে উৎসাহ দেবার জন্যই এই শুভেচ্ছা জানানো হয়েছে।’

নেটিজেনদের নেতিবাচক প্রচার নিয়ে নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘নোংরা মস্তিষ্কের মানুষজন যদি, এটা নিয়ে নোংরাভাবে নোংরামি ও প্রচার করলে আমাদের কিছু বলার নেই, কিছু করার নেই।’

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা

সারাদেশ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ১১:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৮:১২ এএম

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:৩৯ এএম

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:২১ এএম

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ২:৫৩ পিএম

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

২ ঘন্টা আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

২ ঘন্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৪ ঘন্টা আগে