রাজশাহী

জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা

জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা
ছবি: সংগৃহিত

জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১নং পিলার এলাকায় বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নিলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা বাধা দেয়। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফ।

এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নেয়া কালীন সময়ে বাধা প্রদান করেন। এরপর থেকে ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তাঁরকাটার বেড়া দেয়ার চেষ্টা করলে আমরা বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৩ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে