রাজশাহী

বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ

বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ
ছবি: সংগৃহীত

বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ

বন্যাদুর্গত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ চলছে দেশজুড়ে। রাজশাহীতেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন ত্রাণ সংগ্রহ কার্যক্রমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জোর তৎপরতা চালাচ্ছেন ত্রাণ সংগ্রহের।

শুক্রবার (২৩ আগস্ট) দিনভর চলে ত্রাণ সংগ্রহের কাজ। রাজশাহীর বিভিন্ন এলাকায়, অর্থ সংগ্রহের কাজে নিরলস পরিশ্রম করছেন শিক্ষার্থীরা। যে যার মতো পারছেন সহায়তা দিচ্ছেন।

শুক্রবার বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। বিকেলে সাহেব বাজার জিরো পয়েন্টেও ত্রাণ সংগ্রহের জন্য গণসংগীতের আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও অর্থ সংগ্রহের কাজ চলছে।

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, বন্যার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময়ই পাশে আছে। আজকে আমাদের যে কার্যক্রম ছিল, ১৭টি হলের শিক্ষার্থীরা বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, ওষুধ, কাপড়সহ অন্যান্য সামগ্রী। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন হচ্ছে। তালাইমারি, ভদ্রা, লক্ষ্মীপুর, রেলগেট সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে বুথ বসানো হয়েছে। শনিবারও এই কার্যক্রম চলবে। আজকে সংগ্রহ করা জিনিসগুলো রয়েছে সবগুলো ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হবে। তিনি আরও বলেন, রাজশাহী শহরের প্রতিটি মোড়ে ১৫/২০টা আলাদা আলাদা সংগঠন ফান্ড কালেকশন করছে। সব মিলিয়ে প্রায় ১৫০টিম।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম জানান, সাধারণ ছাত্ররা বিভিন্নভাবে বন্যাকবলিত মানুষদের সহায়তা করছেন। এছাড়া বিভিন্ন মোড়ে এবং মসজিদগুলোতে ত্রাণ সংগ্রহের কাজ চলছে, যেখানে ভাইয়েরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। একই সাথে, বুথ স্থাপন করে নানাবিধ পণ্য সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের জনসেবামূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। দেশের অনেক জেলাই এখন বন্যার কবলে। বন্যার্তদের সাহায্য করা এখন সবার নৈতিক দায়িত্ব।

শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.মো. ইব্রাহিম মিয়া। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের জনসেবামূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে