রাজশাহী

বাবুল হত্যায় মেয়র আক্কাছ ঢাকায় গ্রেফতার

বাবুল হত্যায় মেয়র আক্কাছ ঢাকায় গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাবুল হত্যায় মেয়র আক্কাছ ঢাকায় গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

আক্কাছ আলী বাঘা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং কলিগ্রামের মৃত সোলায়মান মণ্ডল চৈতীর ছেলে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী জেলার বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় বাঘা থানার মামলায় প্রধান আসামি বাঘা পৌর মেয়র মো. আক্কাস আলীসহ আরও চারজন মজনু, টুটুল, আব্দুর রহমান, স্বপনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ গ্রেফতার করে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন সূত্রে জানা গেছে, আক্কাছ আলীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বাঘা থানা ও আদালতে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

বাঘা পৌর মেয়রের দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচিতে ২২ জুন দুপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুলের ওপর আক্কাছের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বাবুল মারা যান। এই হত্যা মামলার প্রধান আসামি আক্কাছ আলী।

আক্কাছ আলী ২০০৬ সালের ২৯ মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান হন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর আবার মেয়র নির্বাচিত হন।

আক্কাছ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন, মাতাল অবস্থায় নারীকে বিবস্ত্র করা, পৌর কার্যালয়ে বসে প্রকাশ্যে মদ্যপান, আদালতের কর্মচারী ও পুলিশের ওপর হামলা, চোরাচালানের মালামাল ছিনিয়ে নেওয়া, ধর্ষণ, সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছাড়াও একাধিক হত্যা মামলা রয়েছে। আক্কাছ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

২০১৪ সালের ২৪ ডিসেম্বর মদ্যপ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আক্কাছ আলী প্রায়ই আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করেন।

এ বিষয়ে বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, শুনেছি আক্কাছ আলী গ্রেফতার হয়েছেন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৫ ঘন্টা আগে