রাজশাহী

রাজশাহী বিভাগে ৩৩’শ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

রাজশাহী বিভাগে ৩৩’শ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা
ফাইল ছবি

রাজশাহী বিভাগে এবার ৩৩০৩ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা । আগামীকাল বুধবার ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় এ উৎসবের সমাপ্তি হবে।

রাজশাহী বিভাগে এবার ৩৩০৩ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা । আগামীকাল বুধবার ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় এ উৎসবের সমাপ্তি হবে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে, এ বছর বিভাগের আট জেলায় মোট ৩ হাজার ৩০৩ টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে নওগাঁতে সর্বোচ্চ ৭৫২ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বনিম্ন ১৫৮ মন্ডপ রয়েছে। অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ৪১২, নাটোরে ২৯৩, পাবনাতে ৩৭০, সিরাজগঞ্জে ৫২৩, বগুড়ায় ৪৮৩ এবং জয়পূরহাট জেলাতে ৩১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব পালনের জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসন ও পূলিশ প্রশাসন প্রস্তুতিমূলক সভাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক দলের সাথে স্থায়ী হিসেবে আনসার সদস্যগণ এবং র‌্যাব ও পুলিশের ভ্রাম্যমাণ দল বিশেষ টহলে থাকবে।


সীমান্ত এলাকায় স্থাপিত পূজামণ্ডপসমূহে বিশেষ টহল ও নজরদারীতে থাকবে বিজিবি সদস্যগণ। প্রতিমা বিসর্জনের স্থানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌ-পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপসমূহে পর্যাপ্ত সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট জেলার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করার জন্য পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।

বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বর যথাক্রমে ০১৩২০১২৬৪৯৮, ০১৭১১৬৬০৭৭৯, ০১৩২০০৬৩৯৯৯, ০১৩২০১২৮৪৯৯, ০১৩২০১২৯৪৯৮, ০১৩২০১৩০৪৯৮, ০১৩২০১২৭৪৯৮, ০১৩২০১২৪৪৯৮।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে