রাজশাহী

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে চুরি

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে চুরি
ছবি: সংগৃহীত

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে চুরি

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটে চুরির ঘটনা ঘটেছে। এসময় ওই ইউনিটে থাকা অফিস সহকারি(এমএলএসএস) সুমন আলীকে চেতনানাশক স্প্রে করায় ঘটনার পর থেকে অচেতন অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

রোববার ভোর ৫টার দিকে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে এ ঘটনা ঘটে। সুমন আলী সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসীন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়- সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটে সকাল ৬টা থেকে কিনডি রোগীদের চিকিৎসা দেয়া হয়। প্রতিদিনের মতো সুমন আলী ওই ইউনিটে ভোরে এসে বেড পরিস্কার-পরিচ্ছন্নতা করাসহ ইউনিটে দায়িত্বরত নার্স/সেবিকাদের সহযোগীতা করেন।

রোববার ভোরে ইউনিটের পেছনের দরজা দিয়ে তিনি প্রবেশ করছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা দূ্র্বত্তরা তাকে স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দূ্র্বত্তরা ইউনিটে প্রবেশ করে দুইটি কক্ষে তালা লাগানো থাকায় কাচের দরজা ভেঙে ফেলা হয়৷ এসময় ওই কক্ষের ভেতরে থাকা আলমিরার ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা চুরি করে।

সকাল ৬টার দিকে চিকিৎসা নিতে আসা রোগীরা সুমনকে অচেতন অবস্থায় দেখে হাসপাতালের কর্তৃপক্ষকে অবগত করে। ঘটনার পর কর্তৃপক্ষরা এসে সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অচেতন অবস্থায় রয়েছে সুমন।

ওই ইউনিটের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মিমি বলেন- সকাল ৬টা থেকে আমাদের সেবার কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই আমাদের ইউনিটে আসতে হয়। ভোরে রোগীরা আমাকে ফোন করে বলে সুমন অচেতন এবং ভেতরে কাঁচের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। এছাড়া আলমিরা ও টেবিলের ড্রয়ারগুলো খোলা ছিল। পরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. আমিনুল ইসলাম বলেন- সুমন আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অচেতন অবস্থায় রয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। কয়েকটি পরীক্ষা(টেস্ট) দেয়া হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে জ্ঞান ফিরবে বলে মনে করা হচ্ছে।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জাহিদ নজরুল চৌধূরী বলেন- আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটটি হাসপাতালে হলেও এটি মুলত মার্কেনস্টাইল ব্যাংক দ্বারা পরিচালিত হয়। ওই ইউনিটে চুরির ঘটনা ঘটেছে। কিছু টাকা চুরি হয়েছে। তবে ইউনিটের ভিতরে থাকা চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কম্পিউটার ও কাগজপত্র অক্ষত অবস্থায় রয়েছে।

এছাড়া যাকে অচেতন করা হয়েছে তার মোবাইল অক্ষত রয়েছে। তবে তার জ্ঞান ফিরলে আরো কিছু তথ্য পাওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে তারা চুরি করার উদ্যেশে এসেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে