রাজশাহী

সিরাজগঞ্জে কারাগার ভেঙে বন্দী পালানোর চেষ্টা, নিয়ন্ত্রণে গুলি

সিরাজগঞ্জে কারাগার ভেঙে বন্দী পালানোর চেষ্টা, নিয়ন্ত্রণে গুলি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে কারাগার ভেঙে বন্দী পালানোর চেষ্টা, নিয়ন্ত্রণে গুলি

সিরাজগঞ্জে কারাগারের গেট ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বন্দীরা। এ সময় কারারক্ষীরা শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ বুধবার জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

পরে কারা অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালান হাজতি-কয়েদিরাও। এই ঘটনায় আজ কারাগার থেকে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয়নি।

জেলা কারা সুপার এ এস এম কামরুল হুদা বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কারাগারের অভ্যন্তরের রন্ধনশালায় কর্মরত কয়েকজন কয়েদি দা-বঁটি নিয়ে কারারক্ষীকে জিম্মি করে পালানোর জন্য কারা ফটকের কাছে যান। এ সময় তাঁরা কারাগারের গেট ভাঙার চেষ্টা করেন, একই সঙ্গে চালায় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফটকে দায়িত্বরত কারারক্ষীরা শটগানের গুলি ছোড়ে। এ সময় পিছু হটে কয়েদিরা।

তিনি আরও বলেন, ‘পালানোর চেষ্টা করা সব আসামিই খুন, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত। ছাত্র আন্দোলনে আটক হওয়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এ মুহূর্তে কারাগারটিতে রয়েছেন ১ হাজার ৪১৩ জন হাজতি ও কয়েদি।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে