রাজশাহী

রাজশাহী প্রিমিয়ার ব্যাংকের

৮ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

৮ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
ফাইল ছবি

ভল্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা সরানোর ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভল্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা সরানোর ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিশেষ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা।

অভিযুক্ত আট কর্মকর্তা হলেন- ব্যাংকটির রাজশাহী শাখার সাবেক সিনিয়র ক্যাশ অফিসার ও ক্যাশ ইনচার্জ এফ এম শামসুল ইসলাম ওরফে ফয়সাল, ডেপুটি ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) মাজেদুল ইসলাম, সাবেক অফিসার (ক্যাশ) মাহবুবুল আলম ও আতাউর রহমান, সাবেক এসএভিপি (বর্তমানে অবসরপ্রাপ্ত) শাহ মাসুদ জামাল, ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) রাকেশ কুমার দত্ত, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফাহমিদা উম্মে নাজনীন এবং সাবেক ম্যানেজার ও জোনাল ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) সেলিম রেজা খান।

দুদক সূত্রে জানা যায়, দুদক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার সাবেক সিনিয়র ক্যাশ অফিসার ও ক্যাশ ইনচার্জ এফ এম শামসুল ইসলামের বিরুদ্ধে মামলা করে। পরে মামলাটি তদন্তকালে অন্য সাতজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা পারস্পরিক যোগসাজশে প্রতারণা-জালিয়াতির মাধ্যমে ২০১৭ সালের ২৭ মার্চ থেকে ২০২০ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত গ্রাহকদের জমা দেওয়া টাকা তাঁদের হিসাব নম্বরে জমা না করে আত্মসাৎ করেন। টাকা জমা নেওয়ার সময় গ্রাহকদের ভুয়া জমা স্লিপ দেওয়া হয়েছিল। মোট ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা তাঁরা আত্মসাত করেন।

এর মধ্যে ১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা তাঁরা সংগ্রহ করেছিলেন গ্রাহকদের কাছ থেকে। টাকা নেওয়ার সময় গ্রাহককে জাল জমা স্লিপ দিয়েছিলেন তাঁরা। এরপর গ্রাহকের জমা করা টাকা তাঁরা আত্মসাত করে নেন। চেকে গ্রাহকের নকল সই দিয়েও টাকা তুলে নেন তাঁরা। এছাড়া তাঁরা গ্রাহকের টাকা জমা দেখিয়ে চেকে জাল স্বাক্ষরের মাধ্যমে আব্দুল্লাহ জুল বাদাইন নামের এক গ্রাহকের হিসাব থেকে ১৬টি চেকের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা এবং ফজিলা খাতুন নামের আরেক গ্রাহকের ১৫টি চেকের মাধ্যমে ১ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা তুলে নেন। আরও নানা কায়দায় তাঁরা মোট ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনা দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দেয়।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ক্যাশ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ক্যাশ ইনচার্জ শামসুল ইসলামকে আটক করে পুলিশে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তখন তিনি নিজের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান জানান, আজকে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পরের ধার্য তারিখে অভিযোগপত্রের বিষয়ে শুনানি হবে।

বিষয়সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে