রাজশাহী

মোহনপুরে আটক অধ্যক্ষকে চড় মারায় রক্তক্ষয়ী সংঘর্ষ!

মোহনপুরে আটক অধ্যক্ষকে চড় মারায় রক্তক্ষয়ী সংঘর্ষ!
ছবি: সংগৃহীত

মোহনপুরে আটক অধ্যক্ষকে চড় মারায় রক্তক্ষয়ী সংঘর্ষ!

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হোদাকে আটক করে থানা পুলিশ।

গতকাল সোমবার সকালে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট একটি ক্যাফে ভাংচুর ও লুটপাট মামলায় অধ্যক্ষ দুরুল হোদাকে আটক করা হয়। এ মামলার ৫০ নম্বর আসামি অধ্যক্ষ দুরুল হোদা। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় পুলিশের সামনে অধ্যক্ষ দুরুল হোদাকে চড় মারেন মাদ্রাসার সহকারী মৌলভী এসএমএ রউফ।

চড় মারার ঘটনায় অধ্যক্ষ দুরুল হোদার আত্মীয়স্বজন ও পক্ষের লোকজন ধুরইল পুর্বপাড়া গ্রামের চড়মারা সহকারী মৌলভী এসএমএ রউফের উপর হামলা করে হাত-পা ভেঙে দেয়। এ হামলায় রউফের ছেলে নাহিদ হোসেন ও প্রতিবেশী হবির মন্ডলের ছেলে ইস্রাফিল গুরুতর আহত হন। তাদের বাড়ি ভাংচুর করা হয়।

পরে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সহকারী মৌলভী এসএমএ রউফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) রেফার্ড করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত রউফের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।

অধ্যক্ষ দুরুল হোদার আত্মীয়স্বজন ও পক্ষের লোকজন দাবি করেন, তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। উনি একজন মাদ্রাসা অধ্যক্ষ। তিনি ৫ তারিখে এসে ক্যাফে ভাংচুর করবে এটি অবিশ্বাস্য।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আউয়াল আটক অধ্যক্ষ দুরুল হোদাকে দেখতে থানায় যান। তিনি জানান, অধ্যক্ষ দুরুল হোদা একজন ভালো মানুষ। তাকে আটকের খবর শুনে থানায় এসেছি। এঘটনায় তিনি দু:খ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে অধ্যক্ষ দুরুদ হোদার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সহকারী মৌলভী এসএমএ রউফ।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৪ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে