রাজশাহী

ধামইরহাটে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে গণপিটুনি

ধামইরহাটে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে গণপিটুনি
ছবি: সংগৃহিত

ধামইরহাটে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে গণপিটুনি

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে এলাকায় হামলা চালানোর ঘটনা ঘটেছে।

এতে সমন্বয়ক পরিচয়কারী ও তার সঙ্গে থাকা মোট ৫জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসি। গত রবিবার রাত ৮টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার মো. মাহবুব (২১), মো. জিহাদ (২০), মো. তাসরিফ (১৯), মো. মেসবাউল আলম (২৭), মো. আল রাফি (২৩)।

স্থানীয় সুত্রে জানা যায়- গত রবিবার রাতে উপজেলার পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পুর্ব শত্রুতার জেরে ওই এলাকার রোস্তম আলীর ছেলে নাহিদ হোসেনকে দলবদ্ধ ভাবে মোটরসাইকেল যোগে মারতে আসে তারা। পরে নাহিদ হোসেনকে না পেয়ে একপর্যায়ে ভুল করে একই এলাকার খালেকুজ্জামানের ছেলে নাঈম হোসেন এর উপরে পত্নীতলা উপজেলার ছাত্র আন্দোলনের সমস্বয়ক পরিচয়ে হামলা চালায়। এক পর্যায়ে নাঈম এর চিৎকার শুনে স্থানীয়রা এসে হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে আহতদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী জানান- এবিষয়ে কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

২ মিনিট আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৩ ঘন্টা আগে