রাজশাহী

নাটোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

নাটোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাটোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলায় শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, মো. দেলোয়ার হোসেন খান নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক।

এ বিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে (অধ্যক্ষ) গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৩ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৮ ঘন্টা আগে