রাজশাহী

রাজশাহীর সাবেক এমপি কালামসহ ২২ জনের নামে মামলা

রাজশাহীর সাবেক এমপি কালামসহ ২২ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত

রাজশাহীর সাবেক এমপি কালামসহ ২২ জনের নামে মামলা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভীন এবং উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে গতকাল শনিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাঁদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হাটবাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ছাড়া আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নেতা-কর্মীদের বাড়িঘর ছাড়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মারধর ও গুলিবর্ষণ করে আহত করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

১ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩৫ মিনিট আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

৩৭ মিনিট আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪০ মিনিট আগে

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চুয়েট ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৩ মিনিট আগে

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে