রাজশাহী প্রতিনিধি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান এবং ম্যানেজিং কমিটির সদস্য মো. জোবায়ের হোসেন তুষার।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




