রাজশাহী

ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুল ছাত্র গ্রেফতার

ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুল ছাত্র গ্রেফতার
ছবি: ফাইল

ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুল ছাত্র গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ওই শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর সদর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির কান্নার চিৎকারে শিশুটির মাসহ স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন। পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের নিকট স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে মামলা নং ০৪, তারিখ ৩/১২/২৪। মামলার প্রেক্ষিতে বুধবার সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়।

শুভ্রতায় মেতেছে যবিপ্রবি ক্যাম্পাস জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’ অনুষ্ঠিত

যবিপ্রবি শুভ্রতায় মেতেছে যবিপ্রবি ক্যাম্পাস জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’ অনুষ্ঠিত

বর্ষার বিদায়ের পর শরতের স্নিগ্ধতা ও শুভ্রতাকে বরণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ মিনিট আগে

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

যৌথ ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। দুই দিনের এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন সমস্যা, পাটপণ্যের ওপর ভারতের আরোপ করা অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্থলবন্দরসংক্রান্ত নানা জটিলতা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।

জাতীয়

৩ ঘন্টা আগে

ভারতে নির্বাচন কমিশনবিরোধী আন্দোলনে তরুণরা, নেপথ্যে কী

জেন জি আন্দোলন ভারতে নির্বাচন কমিশনবিরোধী আন্দোলনে তরুণরা, নেপথ্যে কী

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তরুণদের একটি অংশ। ভোটাধিকার, ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’ স্লোগানটি ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

হুথি সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী এসব হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি মানুষ

বিবিসি বাংলা নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি মানুষ

দেশে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট, বিনিয়োগে স্থবিরতা ও নিত্যপণ্যের বাড়তি দামের চাপে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

জাতীয়

৬ ঘন্টা আগে

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বিমান ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি ও ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ কেনা হবে।

জাতীয়

৬ ঘন্টা আগে