রাজশাহী

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ছবি: সংগৃহীত

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

থ্রাইভিং থ্রো ইকনোমিক ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড ভিত্তিক হেকস/ইপার এর সহযোগিতায় ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে দিবসটি পালিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম এর নেতৃত্বে র‌্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘বহুভাষার শিক্ষার প্রসার,পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রতিপাদ্য বিষয় এবং সাক্ষরতার বিষয়ে গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন ধামাইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মুসা, ডাসকোর ধামইরহাট ইউনিটের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসাঃ আরিফা প্রমুখ।

দিবসটি পালনে ইউপি মেম্বারগণ, ভলেন্টিয়ার রোজরিতা মার্ডি, প্রিয়াঙ্কা পাহান সহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৬ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৭ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে