রাজশাহী

ধামইরহাটে আজাদী সন্ধ্যায় মানুষের ঢল

ধামইরহাটে আজাদী সন্ধ্যায় মানুষের ঢল
ছবি: সংগৃহিত

ধামইরহাটে আজাদী সন্ধ্যায় মানুষের ঢল

নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্বরণে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজাদী সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলা যুব ঐক্য ফোরামের আয়োজনে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠে এ আজাদী সন্ধ্যার আয়োজন করা হয়।

এতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা কাওয়ালী, বাউল, গজল ও সুফি গান এবং কৌতুক, নাটিকার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

এসময় আজাদী সন্ধ্যায় সার্বিক সহযোগীতায় ছিলেন- রিফাতুল হাসান সৈকত, ফয়সাল আহমেদ, সাজিদ বিল্লাহ, নূর আলম হোসেন, সৌধ সরকার, রিজু আহমেদ, তুহিন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মিরাক্কেল-৭ এর দুই বাংলার জনপ্রিয় তারকা তানভীর সরকার। ব্যতিক্রমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা অংশগ্রহন করেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে