রাজশাহী

আ.লীগ নেতা বাবুল হত্যা: বাঘার মেয়র আক্কাছ ৩ দিনের রিমান্ডে

আ.লীগ নেতা বাবুল হত্যা: বাঘার মেয়র আক্কাছ ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

আ.লীগ নেতা বাবুল হত্যা: বাঘার মেয়র আক্কাছ ৩ দিনের রিমান্ডে

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় পৌর মেয়র আক্কাছ আলীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার রাজশাহীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. হাদিউজ্জামান তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার আক্কাছ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পুলিশ পরিদর্শক শোয়েব খান আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আজ সোমবার আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান তিনি।

গত ২২ জুন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ আহত হন অর্ধশতাধিক। ২৬ জুন বাবুল মারা যান। সংঘর্ষের পরই মেয়র আক্কাছসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান পিন্টু। দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত হয় ১০ জুন। আগের দিন ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এসএমএস দিয়ে দলিল লেখক সমিতির নতুন কমিটি দিয়েছিলেন স্থানীয় এমপি শাহরিয়ার আলম।

পরদিন ১০ জুন দলিল লেখক সমিতির নতুন কমিটির সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক নয়ন সরকার দায়িত্ব নিতে যান। সেদিন দলিল লেখকদের একাংশ এই কমিটির বিরোধিতা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কমিটিবিরোধী দলিল লেখকেরা ২০ জুন মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও পৌর মেয়র আক্কাছ আলী। তাঁরা দলিল লেখকদের বাড়তি টাকা আদায় বন্ধের দাবি জানান।

পরে ২২ জুন দলিল লেখক সমিতির দৌরাত্ম্য বন্ধের দাবিতে বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে বাঘা পৌরসভার মেয়র আক্কাছের সমর্থকেরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। পাল্টা কর্মসূচি হিসেবে একই দিন মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরের সামনে জড়ো হলে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে দুই পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর জখম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর তিনি মারা যান। আওয়ামী লীগ নেতা বাবুল মেয়র আক্কাছের বিরুদ্ধে আয়োজন করা মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। গত শনিবার চার সহযোগীসহ মেয়র আক্কাছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে