রাজশাহী

সিরাজগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী অবরুদ্ধ, ক্ষমা চেয়ে মুক্তি

সিরাজগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী অবরুদ্ধ, ক্ষমা চেয়ে মুক্তি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী অবরুদ্ধ, ক্ষমা চেয়ে মুক্তি

সিরাজগঞ্জের এলজিইডি'র সমালোচনা যেন কাটছেই না। দুর্ব্যবহার, অহেতুক টেবিল ঘুরানো, বিল পাশ প্রদানে ধীরগতি, ঠিকাদারকে না জানিয়েই কাজ বাতিল। এমনকি নিয়ম কানুন অনুসরণ না করেই একাধিক ঠিকাদারের চুক্তি বাতিলসহ নানা বিষয়ে ঠিকাদারদের হয়রানির অভিযোগে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখেছিল এলজিইডি'র ঠিকাদারগণ।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন ১৫/২০ জন ঠিকাদার।

এ সময় জেলার একাধিক গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে পরিদর্শনের গাফিলতি, ঠিকাদারের সঙ্গে দুর্ব্যবহার, বিল পাশে অনীহাসহ নানা অভিযোগের কথা নির্বাহীর সামনে উপস্থাপন করেন। এ সময় তাদের কথা গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ততা দেখানোয় তারা আরো ক্ষীপ্ত হয়ে ওঠে। সঠিক উত্তর দিতে না পারায় এক পর্যায়ে তিনি ক্ষমা চেয়ে সকলকে রেখেই অফিস থেকে বের হন।

প্রথম শ্রেণির একাধিক ঠিকাদার জানান, কাজ নিতে টাকা, শুরু করতে টাকা, বিল নিতে টাকা, ব্যাংক সিকিউরিটি নিতে টাকা, ক্যালকুলেটর ধরে কাজের জামানত ফেরত নিতে টাকা দিতে হয় জেলা ও উপজেলা অফিসারদের। দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠলেও বদলি আর পদায়নে সীমাবদ্ধ। এর ফলে বেপরোয়া হয়ে উঠেছে সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, তরুণ নামের এক ঠিকাদার বলেন, আমি ৭৫ লাখ টাকার পারফরমেন্স গ্যারান্টি পাব। গত দুই দিন আগে আবারও গ্যারান্টির টাকা চাইতে আসলে, তিনি বলেন আমার মাথা গরম আছে, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। তিনি আরও বলেন, আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, আমি যদি রাতে স্ট্রোক করে মরে যেতাম। তাহলে আমার পরিবারের কি উপায় হতো এমন প্রশ্ন নির্বাহীকে করা হলে তিনি হেসেই উড়িয়ে দেওয়ায় অন্যান্য ঠিকাদার আরো ক্ষীপ্ত হয়ে ওঠে।

সোহান এন্টার প্রাইজের মালিক শহাদত হোসেন বুদ্দিন জানান, আমার কাজ অনেক দিন ধরে শেষ হয়েছে, কাজটি দেখে বিলটি দেওয়ার অনুরোধ করছি একাধিকবার। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঘুরছি। একটি কাগজ সিনিয়র প্রকৌশলী আহরাম স্যারকে ডেকে নিয়ে বলি স্যার বিষয় টা দেখেন। উনি সিনিয়র প্রকৌশলীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এরপর আমাকে ধমক দিয়ে বলছেন আপনি আমার রুম থেকে বেরিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, উনি আমার বিল আমাকে না জানিয়েই তুলেছে। আমরা শুনেছি এই নির্বাহী প্রকৌশলী অতীতে কোথাও ৮ থেকে ১০ মাসের বেশি চাকুরি করতে পারে নাই।

কবির তালুকদার নামের এক ঠিকাদার জানান, আমি একটা কাজ পেয়েছিলাম, আমি টাকা দিতে পারি নাই, এজন্য কাজ দেয় নাই। তিনি একক ক্ষমতায় রি-টেন্ডার করেছে।

এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলেন তিনি বলেন, আপনাদের কাছে সব কিছুর ব্যাখা দিতে পারব না। কাজ করলে কিছু ভুলত্রুটি হবে। যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে এ জন্য ক্ষমা চেয়েছি। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা বেশি প্যাঁচায়েন না বলেই রুম থেকে বের হয়ে যান নির্বাহী প্রকৌশলী।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৯ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১০ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে